ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
যুদ্ধকবলিত ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি, ফিরছেন আরও ২৮০
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইরানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম দফায় ২৮২ জন বাংলাদেশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছেন। তারা বাহরাইন ও দাম্মাম হয়ে দেশে ফেরেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আজ রাতেই দ্বিতীয় দফায় আরও ২৮০ জন বাংলাদেশি আজারবাইজানের রাজধানী বাকু থেকে দেশে ফিরবেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৫৩০২ (বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার) যোগে তাঁদের রাত ১টা ২৭ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এই প্রবাসীদের স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১৯ মার্চ (বৃহস্পতিবার) ইরানে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থাপনায় আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই আজারবাইজানের সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর সমন্বয়ে এই বিশাল প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, গত বছর জুন মাসেও ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছিল। চলমান সংকটে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুততম সময়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি