ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার: চিফ প্রসিকিউটর
আজকের দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৩ আগস্ট) ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচার যদি মিথ্যার ওপর পিএইচডি করতে চায়, তবে শেখ হাসিনার কাছেই শিখতে হবে। তিনি মন্তব্য করেন, পৃথিবীর সব স্বৈরশাসকের একটি সমিতি গঠন করা হলে, শেখ হাসিনাই হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের স্বার্থে এই স্বৈরাচার এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। এ সময় অ্যাটর্নি জেনারেল বিশ্বের বিভিন্ন স্বৈরশাসকদের পরিণতি তুলে ধরে আদালতকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দিচ্ছেন চিফ প্রসিকিউটর। যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।
এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসবের মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
এছাড়া তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে আ’লীগের গ্রেপ্তার হওয়া শীর্ষ ১৭ নেতা এবং ওবায়দুল কাদেরসহ আরও ছয়টি মামলার।
প্রসিকিউশন সূত্র জানান, শেখ হাসিনার সর্বশেষ জানা ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে একতরফা বিচার কার্যক্রম চলবে।
এই মামলার অনান্য সাক্ষীরা হলেন- আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দীন উমর, অবসরপ্রাপ্ত লে. কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এছাড়া জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী