ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে এক মিলনমেলার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা থেকে আজকে প্রায় ৩-৪ লাখ লোকের সমাগম ঘটবে বলে নেতাকর্মীদের ধারণা।
সমাবেশটি আজ রোববার দুপুর ২ টায় আরম্ভ হবে। আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, সমাবেশে যোগদানের লক্ষ্যে গতকাল রাত থেকেই নেতাকর্মীরা শাহবাগ মোড় ও তার আশেপাশের এলাকায় জমায়েত হচ্ছে।
শাহবাগে আগত ছাত্রদল নেতা শরীফ বলেন, আজকের এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা কয়েকজন গতকালই এসেছিলাম। আমাদের অনেক নেতাকর্মীরা আজকে সকালে রওনা দিয়েছে, তারমধ্যে অনেকে ইতোমধ্যে উপস্থিত হয়েছে, বাকিরা এখনো এসে পৌঁছায় নি। আমাতের নেতৃত্বে আজকে প্রায় ১০০ লোক উপস্থিত হবে।
লক্ষ্মীপুর জেলার মান্দারি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম বলেন, আমাদের ইউনিয়ন থেকে প্রায় ১৫ জন নেতাকর্মী এসেছেন। দেশনেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকের সমাবেশ সফল করবো।
শরীয়তপুর থেকে গতকাল রাতেই শাহবাগে উপস্থিত হওয়া সংগঠনটির কর্মী আবু জাফর বলেন, আমরা অনেক আগ্রহ নিয়ে আজকের সমাবেশে এসেছি। আশা করছি কোনো ধরণের ঝামেলা ছাড়াই আজকের সমাবেশ সফল হবে। প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি