ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
করদাতাদের ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।এনবিআর জানায় নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে ওয়েবসাইট (www.ctaxnbf.gov.bd) এর মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর ।
বিশেষ আদেশে ৪ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন—
ক। ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতাখ। শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র সাপেক্ষে)গ। মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিঘ। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
তবে, এই চার শ্রেণির করদাতাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক আদেশে বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে কোনো কারিগরি ত্রুটির কারণে সাধারণ করদাতা যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে তাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, প্রয়োজনীয় ক্ষেত্রে তারা পেপার রিটার্ন (কাগজে) জমা দেওয়ার অনুমতি পাবেন।
বিজ্ঞপ্তির বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের স্বাক্ষরিত আদেশে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, কর ব্যবস্থাকে স্বচ্ছ ও আরও ডিজিটাল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করদাতাদের ভোগান্তি কমে যাবে এবং কর সেবার মান বাড়বে বলেও আশা করছে সংস্থাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট