ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভোটার-আধার কার্ড কেলেঙ্কারি: শান্তার বিরুদ্ধে তদন্তে ভারতীয় পুলিশ
বাংলাদেশি নাগরিক তবে ভারতীয় ভোটার আইডি ও আধার কার্ড সংগ্রহের অভিযোগে গ্রেপ্তার মডেল ও অভিনেত্রী শান্তা। শান্তা পালের বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে একাধিক অসংগতি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২৮ বছর বয়সী এই অভিনেত্রীর কাছে পাওয়া গেছে দুটি আধার কার্ড—একটি বর্ধমানের ঠিকানায়, অন্যটি কলকাতার। শান্তা কীভাবে এসব নথি সংগ্রহ করেছেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সে এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ।
তদন্তে প্রাথামিকভাবে জানা যায় শান্তার এক বাংলাদেশি বন্ধু সুমন চন্দ্রশীলের নাম উঠে এসেছে, যিনি বেহালায় এক নারীকে বিয়ে করে ভারতীয় আধার কার্ড সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে। সুমনের সন্ধানে কাজ করছে ভারতীয় পুলিশ। স্থানীয়রা জানান, সুমন দীর্ঘদিন এলাকায় থাকেনা।
তদন্তকারীরা আরো খতিয়ে দেখছেন যে,শান্তা অন্য কোনো দেশে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করেছেন কি না। বিলাসবহুল ভ্রমণ ও কলকাতায় হোটেল খোলার পরিকল্পনা তাঁর বিরুদ্ধে সন্দেহ আরো গভীর করেছে। তাঁর বাসা থেকে একাধিক ব্যাংকের নথি উদ্ধার করা হয়েছে।
শান্তা বাংলাদেশের কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং তিনি দাবি করছেন, ভারতে একটি তেলুগু ছবিতে কাজ করছেন সে। টালিউডের এক অভিনেতার সঙ্গে কাজের কথাও তাঁর ছিল বলে জানিয়েছেন।
পুলিশ বলছে, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশি নাগরিকদের হাতে ভারতীয় পরিচয়পত্র সহজে পৌঁছে যাওয়ার বিষয়টি যা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ