ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিসিসিসিআই-এর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দলের চীন সফর
নিজস্ব প্রতিবেদক: চীনের সিচুয়ান প্রদেশের ছেংদু শহরে ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হলো 'সাউথ এশিয়া ও সাউথইস্ট এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট কোঅপারেশন কনফারেন্স'। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'অভিন্ন সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে চলি: শিল্প ও সরবরাহ শৃঙ্খলে সমন্বয়ের নতুন ধারা গড়ে তুলি'। বিশ্বের এই অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
চীন আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কাউন্সিল, সিচুয়ান প্রদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সার্ক চেম্বার অফ কমার্স, আসিয়ান-চীন সেন্টার, চীন-দক্ষিণ এশিয়া বিজনেস কাউন্সিল, চীন-আসিয়ান বিজনেস কাউন্সিল এবং চীন-পাকিস্তান বিজনেস কাউন্সিল সহায়তা প্রদান করে।
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (বিসিসিসিআই) এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্সিগ মুর্শিদা, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং এর কনসাল জেনারেল মো. খালেদ, বিসিসিসিআই এর সদস্য আসিফ হক রুপু, মোনা হক, এস.এম. কফিল উদ্দিনসহ মোট দশ সদস্যের একটি প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এই সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, সরকারি বিভাগ এবং দেশ-বিদেশের প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলন চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং প্রকল্প সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়েছে, যা এই অঞ্চলের বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য চীনের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ