ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ব্র্যাকের তৃণমূল প্রকল্প পরিদর্শনে ব্যারিস্টার জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক মানুষের ভাগ্য এবং জীবনমান উন্নয়নের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ব্র্যাকের নানামুখী উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ফুলবাড়িয়ায় উপস্থিত হন।
পরিদর্শনকালে জাইমা রহমান উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাকের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সাধারণ মানুষের সঙ্গে চাটাইয়ে বসে উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তিনি একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও জীবন সংগ্রামের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। বৈঠকে তিনি ব্র্যাকের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
সফরে জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কন্যা ও ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রান্তিক মানুষের সঙ্গে জাইমা রহমানের এই ঘরোয়া ও আন্তরিক আলাপচারিতা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ