ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সাপ্তাহিক শ্রমবাজার প্রতিবেদন বাধ্যতামূলক করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এখন থেকে নিয়মিত ও কাঠামোবদ্ধ নজরদারির ওপর জোর দিচ্ছে সরকার। প্রতি সপ্তাহে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত কমিটির প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশি শ্রমবাজারে নতুন সুযোগ অনুসন্ধান ও বিদ্যমান বাজার ধরে রাখতে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং তুলনামূলক উচ্চ বেতনের কারণে জাপান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার হিসেবে উঠে এসেছে। পাশাপাশি মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বাজারেও অধিক মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি।
সভায় জানানো হয়, ২০২৯ সালের মধ্যে জাপান এমপ্লয়ি ফর স্কিল ডেভেলপমেন্ট ও স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে ১২ লাখের বেশি বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে সর্বশেষ জনশুমারি অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর প্রায় ২ কোটি ৫০ লাখ কর্মক্ষম অতিরিক্ত জনশক্তি রয়েছে। যথাযথ প্রস্তুতি নিয়ে জাপানি কোম্পানিগুলোর চাহিদা নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নতুন কর্মী পাঠানো এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।
সরকারের নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মীর বিদেশে কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্য বাস্তবায়নে দেশভিত্তিক পরিকল্পনার অংশ হিসেবে জাপানকেন্দ্রিক বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করছে মন্ত্রণালয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এবং জাপানের ঐতা বিশ্ববিদ্যালয়ের ফুল ফ্যাকাল্টি ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত