ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পরিবারসহ নিজের সম্পদের তথ্য প্রকাশ্যে আনলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ কর্তৃক ব্যাংক হিসাব তলবের পর নিজের ও পরিবারের যাবতীয় ব্যাংক লেনদেনের তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী: আসিফ মাহমুদ জানান, তাঁর সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে মাত্র ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। এছাড়া ১৬ মাস উপদেষ্টা থাকাকালীন তাঁর সেলারি অ্যাকাউন্টে বেতন, সরকারি ভাতা এবং পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ বাবদ মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা জমা হয়েছিল। এর মধ্যে তিনি ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করেছেন। বর্তমানে ওই অ্যাকাউন্টে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা জমা আছে। তিনি উল্লেখ করেন, সরকারে যোগ দেওয়ার আগে তাঁর অ্যাকাউন্টে ছিল মাত্র ৫০ হাজার টাকা।
পরিবারের সদস্যদের সম্পদের তথ্য দিয়ে তিনি জানান, তাঁর বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে তাঁর বাবার নামে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন রয়েছে, যার ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা এখনো পরিশোধ করা বাকি। অর্থাৎ তাঁর বাবা প্রকৃতপক্ষে ৮২ হাজার ৪৫ টাকা দেনায় রয়েছেন। এছাড়া তাঁর মায়ের অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে বলে তিনি দাবি করেন।
ব্যাংক হিসাব তলবের বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে আসিফ মাহমুদ বলেন, “আমি যখন দায়িত্ব ছাড়লাম তখন কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আমার প্রার্থিতার কথা ওঠার পরই এসব গুঞ্জন শুরু হয়েছে। মূলত বিগত সরকারের সুবিধাভোগী এবং একটি বিশেষ রাজনৈতিক দল আমার বিরুদ্ধে এই চক্রান্ত করছে।”
তিনি আরও বলেন, বিএফআইইউর মাধ্যমে ব্যাংক হিসাব তলব করে একটি রহস্যময় পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তাই জনমনে বিভ্রান্তি দূর করতে তিনি নিজেই সব তথ্য পরিষ্কার করে দিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর