ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র জমাদানের সময়সীমা এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে তা জমা দেওয়া যাবে।
এর আগে সকাল ১১টার দিকে চবি শাখা ছাত্রদল প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়। তারা উল্লেখ করে, ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ে সবাই মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারেননি। এই পরিস্থিতিতে সময় বাড়ালে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে দাবি করা হয়।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি মিটিং করেছি। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মনোনয়নপত্র নেওয়া ও জমাদানের সময় এক দিন বৃদ্ধি করা।” তিনি আরও জানান, আজ বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন এবং বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তা জমা দিতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে এবং শেষে গণনা শুরু হবে। দীর্ঘ ৩৫ বছর পর ১৯৯০ সালের পর আবারও এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর