ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সরকার নেতাদের ওপর প্রাণহানির পরিকল্পনা করছে : নুরুল হক
নিজস্ব প্রতিবেদক :গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে। তিনি এই অভিযোগ জানিয়েছেন গতকাল রাতে নিজের ফেসবুক আইডি ও পেজে প্রকাশিত এক পোস্টে।
পোস্টে বলা হয়েছে, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের অতর্কিত হামলায় ভিপি নুরসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। নুর উল্লেখ করেছেন, হাসিনাপন্থী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এই ঘটনা ঘটানো হয়েছিল এবং এতে ভিপি নুরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে কোনো অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, এ ধরনের হামলা এবং প্রশাসনের অবহেলা যদি বন্ধ না করা হয়, তাহলে সরকারের ভূমিকা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ জনগণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ভিপি নুরের পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যারা এই হামলার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল