ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লিবিয়া প্রবাসীদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
নিজস্ব প্রতিবেদক: লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশের দূতাবাস। ২০ দিনার, ৫ দিনার ও ১ দিনারের পুরাতন নোট এখনও যারা হাতে রেখেছেন, তাদের দ্রুত এসব নোট খরচ করা বা পরিবর্তন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানানো হয়। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংযুক্ত ছবিতে প্রদর্শিত এই নোটগুলো ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের পর এসব নোট আর কোনো ব্যাংকে গ্রহণ করা হবে না এবং সময়সীমা বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নেই। এছাড়া, ওই তারিখের পর থেকে লিবিয়ার স্থানীয় দোকান, বাজার বা শপিংমলেও এই নোটগুলো আর গ্রহণযোগ্য হবে না।
এই কারণে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কাছে থাকা ২০ দিনার, ৫ দিনার ও ১ দিনারের নোট দ্রুত খরচ বা পরিবর্তন করার জন্য দূতাবাসের পক্ষ থেকে গুরুত্বসহকারে আহ্বান জানানো হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ