ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে আগে ব্যালট পূরণ: অভিযোগকারীর আচরণ সন্দেহজনক বলছে নির্বাচন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিকেদক: ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর সময় টিএসসি কেন্দ্রে আগে থেকেই পূরণ করা ব্যালট পেপারের অভিযোগ তোলেন এক ছাত্রী ভোটার। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে ওই ছাত্রী ভোটকেন্দ্রে সন্দেহজনক আচরণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে এক ছাত্রী ভোট দিতে গিয়ে দাবি করেন তার ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। পরে কেন্দ্রের কর্মকর্তারা ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করে নতুন ব্যালট প্রদান করেন এবং তিনি পুনরায় ভোট দেন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে উপস্থিত শিক্ষকদের বর্ণনাও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে মিলে যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন—প্রথমবার ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার প্রায় ১০ মিনিটেরও বেশি সময় ধরে। এ সময় তিনি বুথে অবস্থান ছাড়াও একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় যুক্ত ছিলেন।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ওই ছাত্রী ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। তবে তার বারবার বুথে প্রবেশ ও কথোপকথন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)