ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালদ্বীপে উদযাপিত হলো রেমিট্যান্স যোদ্ধা দিবস
মালদ্বীপে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও পোস্টার প্রদর্শন করা হয়।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে শনিবার অনুষ্ঠিত হয় জুলাই বিয়ন্ড বর্ডারস শীর্ষক এক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রবাসী চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর হোসেন।
বক্তারা জুলাই অভ্যুত্থানের পটভূমিতে প্রবাসীদের অংশগ্রহণ, আন্দোলনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও অধিকার বিষয়েও আলোচনা করা হয়।
মো. সোহেল পারভেজ তার বক্তব্যে বলেন, দেশের বাইরে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও প্রবাসীরা কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন। এই রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে টিকে থাকতে এবং এগিয়ে যেতে সহায়তা করছে। সরকার প্রবাসীদের সম্মান জানাতে এবং তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান