ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ওমানে অবৈধ প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
ওমানে অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে দেশটির সরকার। পূর্বনির্ধারিত ৩১ জুলাইয়ের পরিবর্তে এখন এই সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (৩০ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার বড় সুযোগ দিয়েছে দেশটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যারা স্বেচ্ছায় বৈধকরণের প্রক্রিয়ায় অংশ নেবেন তাদের কোনো আর্থিক জরিমানা গুণতে হবে না।
ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জনস্বার্থ, নিয়োগদাতাদের সুবিধা এবং অভিবাসীদের কল্যাণ বিবেচনায় এ সময়সীমা বাড়ানো হয়েছে। এতে আরও বেশি বিদেশি শ্রমিক ও প্রতিষ্ঠান বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন।
অধ্যাপক আসিফ নজরুল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাদের বৈধ কাগজপত্র নেই তারা যেন এই সুযোগ কাজে লাগান এবং প্রয়োজনে ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেন।
উল্লেখ্য, বর্তমানে ওমানে প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন যাদের একটি বড় অংশ বৈধতা সংক্রান্ত জটিলতায় রয়েছেন এবং দীর্ঘদিন ধরে সাধারণ ক্ষমার সুযোগের অপেক্ষায় ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)