ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যময় মৃ-ত্যু
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমানো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্রী আনবার নাজাহ (২৬)–এর মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। আটলান্টার ইমোরি জোন্স ক্রিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজাহ। তবে মৃত্যুর খবর না জানিয়েই তার স্বামী ডেভিড উ নিউবাই স্থানীয় একটি মুসলিম গোরস্থানে ১১ মে দাফন করেন।
নাজাহ ২০২৩ সালে ছাত্রী ভিসায় যুক্তরাষ্ট্রে যান এবং সাউদার্ন ইউটাহ ইউনিভার্সিটিতে ভর্তি হন। অনলাইনে দাবা খেলায় পরিচয়ের সূত্র ধরে ডেভিডের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আটলান্টার জোন্স ক্রিক সিটিতে বসবাস করছিলেন তারা।
নাজাহর বাবা ঢাকার মিরপুরের বাসিন্দা জাকিউর রহমান জিতু জানান, ২ মে নাজাহ হাসপাতালে ভর্তি হন এবং ৩ মে ডেভিড ফোনে তাকে নাজাহর গুরুতর শারীরিক অবস্থার কথা জানান। এরপর ৯ মে পর্যন্ত তাদের মাঝে যোগাযোগ ছিল। কিন্তু ১২ মে ডেভিড জানান নাজাহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে ১১ মে। তবে মৃত্যুর খবরটি আগাম জানানো হয়নি।
স্থানীয় সামাজিক সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া’ ও ‘বাংলাধারা’র নেতৃবৃন্দ, সহপাঠীরা এবং প্রবাসী বাংলাদেশিরা এই মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, নাজাহর মৃত্যু স্বাভাবিক না-ও হতে পারে। প্রাথমিকভাবে মানসিক রোগের কথা বলা হলেও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল তা জানা যায়নি। কারণ স্বামী ডেভিডই তার একমাত্র স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমতাবস্থায় বাংলাদেশ কমিউনিটির অনুরোধ যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের হস্তক্ষেপে যেন মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সম্ভব হয়।
প্রসঙ্গত, পাবনার ফেরিঘাট পাড়ার মেয়ে নাজাহ ছিলেন একজন প্রতিভাবান দাবা খেলোয়াড়ও। তার অকাল মৃত্যুতে বন্ধু, সহপাঠী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসী সমাজ মর্যাদাপূর্ণভাবে তার দাফন নিশ্চিত করতে ও সত্য উদঘাটনে সকলের সহায়তা কামনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী