ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানের স্কুলবাসে বো-মা হা'মলা; ভারতের বিরুদ্ধে অভিযোগ
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকায় একটি স্কুলবাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী। জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণের সময় বাসটিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল, যারা স্কুলে যাচ্ছিল।
বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, “নিহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে। এছাড়া বাসের চালক ও তার সহকারীও নিহত হয়েছে। গুরুতর আহতদের কন্টিনজেন্ট মিলিটারি হসপিটাল (সিএমএইচ) কুইটায় স্থানান্তর করা হয়েছে।”
পাকিস্তান সরকার দাবি করেছে, ‘এই হামলার পেছনে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত রয়েছে। এই হামলা এমন সময় ঘটল যখন দুই দেশের মধ্যে এক দশকের সবচেয়ে গুরুতর সংঘর্ষের পর শান্তিচুক্তি কার্যকর হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে।’
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, “এই কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলাটি ভারতের সন্ত্রাসী রাষ্ট্রনীতির অংশ, যা তাদের প্রোক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস।”
আইএসপিআর আরও বলেছে, “ভারত যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে এখন নরম লক্ষ্য যেমন শিশু ও নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।”
নিহত তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত করা হয়েছে: তারা ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিবেদনে তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে- ষষ্ঠ শ্রেণির সানিয়া সুমরো, সপ্তম শ্রেণির হিফজা কাওসার এবং দশম শ্রেণির ঈশা সেলিম।
সেনাবাহিনী বলেছে, “এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে এবং আন্তর্জাতিক মহলের সামনে ভারতের সন্ত্রাসী মুখোশ উন্মোচন করা হবে।”
এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও সাহসী জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক