×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকার ৪ বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ জুন ১৫ ২১:২৪:১২

ঢাকার ৪ বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার চারটি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান, সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার প্রধান চারটি বাস টার্মিনাল পর্যায়ক্রমে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, গাবতলী বাস টার্মিনাল স্থানান্তর করা হবে হেমায়েতপুরে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গীর কাছে নেওয়া হবে। এছাড়া সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুরে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন ও ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত