ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল

পার্থ হক

রিপোর্টার

২০২৬ জুন ১৪ ২০:১৮:৪৫

ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল

পার্থ হক: দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই বাজেটের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বাজেটের মধ্যে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

কোন বিশ্ববিদ্যালয় কত রাজস্ব বাজেট পেল

২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা। সর্বনিম্ন ৬ কোটি ৩০ লাখ টাকা বাজেট পেয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় - ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয় - ৪৮১ কোটি ৪৭ লাখ টাকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় - ৩৫২ কোটি ১২ লাখ টাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় - ৩০৭ কোটি ৫৬ লাখ টাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় - ২৮০ কোটি ৪৭ লাখ টাকা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় - ২৭৩ কোটি ৩২ লাখ টাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি - ২৪৯ কোটি ২০ লাখ টাকা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ২১৯ কোটি ৪০ লাখ টাকা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় - ২১১ কোটি ৬৯ লাখ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয় - ১৮৮ কোটি ৪০ লাখ টাকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় - ১৮৬ কোটি ৬০ লাখ টাকা

খুলনা বিশ্ববিদ্যালয় - ১৮২ কোটি ৯২ লাখ টাকা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় - ১৭৯ কোটি ২৫ লাখ টাকা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় - ১৭৫ কোটি ৭ লাখ টাকা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় - ১৫৩ কোটি ১৫ লাখ টাকা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস - ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় - ১৪৭ কোটি ৪৭ লাখ টাকা

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় - ১৪২ কোটি ৮৯ লাখ টাকা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১৩৩ কোটি ৪১ লাখ টাকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১২৭ কোটি ৪৫ লাখ টাকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১২১ কোটি ২৯ লাখ টাকা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১১৮ কোটি ৩৪ লাখ টাকা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১১৫ কোটি ৭২ লাখ টাকা

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় - ১১০ কোটি ৩৭ লাখ টাকা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১১০ কোটি ৪০ লাখ টাকা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় - ১০২ কোটি ৮২ লাখ টাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৯৮ কোটি ৭৯ লাখ টাকা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৯৭ কোটি ০৬ লাখ টাকা

নওগাঁ বিশ্ববিদ্যালয় - ৯৭ কোটি ৬৪ লাখ টাকা

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৯৬ কোটি ৭৫ লাখ টাকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৯৬ কোটি ৩৩ লাখ টাকা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় - ৯১ কোটি ২০ লাখ টাকা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় - ৮৯ কোটি ৮৩ লাখ টাকা

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৮৭ কোটি ৩২ লাখ টাকা

মেহেরপুর বিশ্ববিদ্যালয় - ৮৬ কোটি ১৮ লাখ টাকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় - ৮২ কোটি ৮১ লাখ টাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় - ৭৯ কোটি ৭২ লাখ টাকা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৭৮ কোটি ৭৪ লাখ টাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় - ৭৫ কোটি ২০ লাখ টাকা

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৭১ কোটি ৮৬ লাখ টাকা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৬৮ কোটি ৫৪ লাখ টাকা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় - ৬৮ কোটি ৩৬ লাখ টাকা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৬৫ কোটি ০৯ লাখ টাকা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ৬২ কোটি ৮৮ লাখ টাকা

বরিশাল বিশ্ববিদ্যালয় - ৬২ কোটি ৮৭ লাখ টাকা

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় - ৫১ কোটি ৯৫ লাখ টাকা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ৪৮ কোটি ৫৩ লাখ টাকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় - ১৩ কোটি ৭৮ লাখ টাকা

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় - ১৩ কোটি ৩৪ লাখ টাকা

প্রস্তাবিত এই বাজেট দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গবেষণা খাতে একীভূত বরাদ্দ ও বড় বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত অর্থায়ন ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। ফলে এই বাজেট বাস্তবায়িত হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত