ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়েছে। সংযুক্ত তহবিল থেকে সর্বোচ্চ ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকা পর্যন্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। সোমবার (১৫ জুন) সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় সেশনের সপ্তম কার্যদিবসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সম্পূরক বাজেট উত্থাপন করেন। পরে স্পিকার কণ্ঠভোটে তা পাস করেন এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ এর মাধ্যমে বাজেট কার্যকর করা হয়।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায়। সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়ে মোট ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ যুক্ত হয়েছে। অন্যদিকে ৩৫টি মন্ত্রণালয়ের বরাদ্দ ৫৯ হাজার ৩৪৮ কোটি ৬৭ লাখ টাকা কমানো হয়েছে।
বিল পাসের আগে ২৫টি মঞ্জুরি দাবি পৃথকভাবে সংসদে উত্থাপন করে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ২০ জন সদস্য মোট ৩০৪টি ছাঁটাই প্রস্তাব দেন। আলোচনায় অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম নিয়ে মতামত উঠে আসে। পরে কণ্ঠভোটে সব ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়।
সম্পূরক বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে অর্থ বিভাগ, এরপর পরিকল্পনা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থার মধ্যেও বরাদ্দ নির্ধারণ করা হয়েছে যার মধ্যে জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, আইসিটি বিভাগ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে অর্থমন্ত্রী বাজেটের সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন। পরে ধাপে ধাপে মঞ্জুরি দাবি পাস এবং নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে সম্পূরক বাজেটের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা