ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সংসদে যেসব প্রশ্নের উত্তর দিলেন পরিবহনমন্ত্রী
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: জাতীয় সংসদে বিভিন্ন সাংসদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম দেশের পরিবহন খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর মধ্যে মোটরসাইকেল নিবন্ধন, মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ, এমআরটি প্রকল্প, টোল আদায় এবং রেলওয়ের উন্নয়ন কার্যক্রম নিয়ে তিনি বিস্তারিত তথ্য জানান। একই সঙ্গে সরকারের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি, যা বিআরটিএর তথ্যভান্ডারে সংরক্ষিত রয়েছে। যেসব মোটরসাইকেল এখনো নিবন্ধন করা হয়নি, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে নিয়ম অনুযায়ী তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটির মতো যানবাহন চলাচল করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এসব যানবাহনকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে সীমাবদ্ধ রাখতে থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহনের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা, চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এমআরটি লাইন-২ এর রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত রুটটি গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ দশমিক ৪০ কিলোমিটার বিস্তৃত হবে। প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং নীতিগত অনুমোদন ও অর্থায়ন প্রাপ্তির পর সম্ভাব্যতা যাচাই করা হবে।
তিনি আরও জানান, কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক সম্পন্ন করেছে। প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন পাওয়া সাপেক্ষে পরবর্তী কাজ এগিয়ে নেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৬৭টি সেতুতে টোল আদায় করা হয়। টোল আদায় সরকারের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে কিছু সেতুর টোল আদায় বন্ধ থাকলেও ধাপে ধাপে তা পুনরায় চালুর প্রক্রিয়া চলছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু স্থানে সোলার প্রকল্প বাস্তবায়ন করা হবে।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অনলাইন টিকিটিং ব্যবস্থায় সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করে গত তিন মাসে ৭ হাজার ৮১০টি অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩টি এবং মে মাসে ৩ হাজার ৬৩টি অ্যাকাউন্ট ব্লক করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ