ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারত ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি ও আবেদনসংক্রান্ত বিভিন্ন নিয়ম তুলে ধরা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসেই উন্মুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, তারা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার সুযোগ পাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ কপি হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। কোনো সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।
মেডিকেল ভিসা আবেদনকারীদের জন্য আলাদা নির্দেশনাও দিয়েছে আইভ্যাক। সেখানে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই সেই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে, যার জন্য ভিসা অনুমোদিত হয়েছে। হাসপাতাল পরিবর্তন করতে চাইলে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমতি নিতে হবে।
আইভ্যাক আরও জানিয়েছে, এফআরআরওর পূর্বানুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ক্ষেত্রে ভবিষ্যতে ভারতে প্রবেশ বা ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে বলে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি