ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময়সূচি জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার জানাজা ও দাফনের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতার জানাজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পরে ধারাবাহিক শোক ও ধর্মীয় আয়োজন সম্পন্ন করে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় ধর্মীয় নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।
এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে তেহরান দাবি করে। তার মৃত্যুর মধ্য দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানিয়েছে, জানাজা ও বিদায়ী কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন, ধর্মীয় সমাবেশ এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)