ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপের ম্যাচ বন্ধের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে নতুন এক বিতর্কে জড়িয়েছে ইরান। জাতীয় দলকে ঘিরে সমালোচনা বা স্টেডিয়ামে অননুমোদিত কোনো পতাকা প্রদর্শনের ঘটনা ঘটলে ম্যাচ স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্টে গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে ইরান।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার আহমাদ দুনয়ামালি বলেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি, বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে যদি অননুমোদিত পতাকা প্রদর্শন করা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে ম্যাচ বন্ধের বিষয়ে দলের ম্যানেজার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
তিনি আরও জানান, মিসরের বিপক্ষে ম্যাচ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না বলে সংশ্লিষ্ট পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে।
এর আগে ইরান ও মিসরের ফুটবল ফেডারেশন যৌথভাবে ফিফার কাছে অনুরোধ জানায়, সিয়াটলে অনুষ্ঠিতব্য ম্যাচ চলাকালে সমকামীদের অধিকারবিষয়ক কোনো কর্মসূচি যেন মাঠে বা স্টেডিয়াম এলাকায় আয়োজন করা না হয়। কারণ স্থানীয় আয়োজকরা সিয়াটলের প্রাইড উইকএন্ডের সঙ্গে মিল রেখে ম্যাচটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন।
গত এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তাদের অভিযোগ ছিল, দলটি ইরানের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব না করে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রতিনিধিত্ব করছে।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই সাংগঠনিক জটিলতার মুখে পড়েছে ইরানের ফুটবল ফেডারেশন। তাদের দাবি, নির্ধারিত টিকিট বরাদ্দ শেষ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। এতে আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করা অনেক সমর্থক মাঠে বসে দলের খেলা দেখার সুযোগ হারাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, বর্তমানে মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলনরত ইরানি দলকে প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিশ্বকাপ ঘিরে চলমান এসব ঘটনা টুর্নামেন্টে ক্রীড়ার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির আলোচনাও সামনে নিয়ে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি