ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘শিগগিরই চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি’
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুদিনের আলোচনার পর প্রতীক্ষিত শান্তি চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই সম্ভাব্য অগ্রগতির কথা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর তা অনলাইন বা ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হতে পারে। এরপরের ধাপে আগামী সপ্তাহ থেকে দুই দেশের মধ্যে কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচনা শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।
সংলাপ প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহবাজ শরিফ। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যেসব দেশ ও অংশীজন সহযোগিতা করেছে, তাদের ভূমিকাকেও তিনি প্রশংসা করেন।
তার মতে, এই শান্তি উদ্যোগ মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এটি আন্তর্জাতিক পরিসরে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি তৈরি করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)