ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
প্রথমবারের মতো সৌদি আরবে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক: সাত দশকেরও বেশি সময় ধরে চলে আসা একটি প্রচলিত রীতি ভেঙে সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে অমুসলিম কূটনীতিক বিপুলকে নিয়োগ দিয়েছে ভারত। ১৯৪৮ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে রিয়াদে ভারতের রাষ্ট্রদূত পদে সাধারণত মুসলিম কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হতো।
ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো বলছে, হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় এতদিন এই পদে মুসলিম কূটনীতিকদের অগ্রাধিকার দেওয়া হতো। কারণ প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে যান এবং রাষ্ট্রদূতকে প্রায়ই পবিত্র নগরী মক্কা, মদিনা ও মিনায় সমন্বয়ের দায়িত্ব পালন করতে হয়, যেখানে অমুসলিমদের প্রবেশ সীমিত।
তবে সাম্প্রতিক সময়ে সেই বাস্তবতায় পরিবর্তন এসেছে বলে জানাচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য বিষয়ে অভিজ্ঞ জ্যেষ্ঠ মুসলিম কূটনীতিকের সংখ্যা কমে যাওয়ায় এখন নিয়োগে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত বিপুল ভারতের পররাষ্ট্রসেবার ১৯৯৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মিসর, শ্রীলঙ্কা, জেনেভা ও দুবাইয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে ছিলেন তিনি। মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা এই নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তকে শুধু ধর্মীয় পরিবর্তন হিসেবে দেখা ঠিক হবে না। বরং এটি ভারতের কূটনৈতিক নীতিতে একটি বাস্তববাদী পরিবর্তনের ইঙ্গিত, যেখানে রাষ্ট্রদূত নির্বাচনে যোগ্যতা, অভিজ্ঞতা ও কৌশলগত প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সৌদি আরব বর্তমানে ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এমন প্রেক্ষাপটে অভিজ্ঞ কূটনীতিক নিয়োগকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবেও দেখছেন পর্যবেক্ষকরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ