ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের জটিল সমীকরণ নিয়ে গবেষণা করার। তবে সঠিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক পর্যায়ের মেন্টরশিপের অভাবে অনেক সময় সেই স্বপ্ন শুরুতেই থেমে যায়। এই ঘাটতি পূরণ করে তরুণ মেধাবীদের বৈশ্বিক গবেষণার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬’।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) এবং ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ারস (পিডব্লিউএফ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ইন্টার্নশিপের উদ্দেশ্য শিক্ষার্থীদের বাস্তব গবেষণার অভিজ্ঞতার সঙ্গে সরাসরি পরিচিত করা, যাতে তাদের উচ্চশিক্ষার পথ আরও সহজ হয়।
সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই ইন্টার্নশিপটি চলবে আগামী ২০ জুলাই ২০২৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা তিন মাস। এই সময় নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে নির্দিষ্ট কিছু সংক্ষিপ্ত গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের বাইরে গিয়ে গবেষণার বাস্তব দিক সম্পর্কে অভিজ্ঞ করে তোলা হবে।
এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনকারীদের অবশ্যই দেশের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্নাতক (ব্যাচেলর) অথবা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। এবারের ইন্টার্নশিপে চারটি প্রধান গবেষণা ট্র্যাক রয়েছে হাই এনার্জি ফিজিকস, গ্র্যাভিটি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফিজিকস; অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি; কোয়ান্টাম ইনফরমেশন, কনডেন্সড ম্যাটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক এবং অ্যাপ্লায়েড অ্যান্ড কম্পিউটেশনাল ফিজিকস। এর মধ্যে হাই এনার্জি ফিজিকস ট্র্যাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, কনফরমাল ফিল্ড থিওরি ও অ্যালজেব্রিক কম্বিনেটোরিকসসহ উচ্চতর তাত্ত্বিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।
আবেদনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে শিক্ষার্থীদের মেন্টরদের তালিকা ভালোভাবে দেখে নিজেদের আগ্রহ ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলিয়ে প্রজেক্ট নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আয়োজক আহমেদ রাকিন কামাল বলেন, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ, যেখানে তারা বিনা মূল্যে বিশ্বমানের গবেষকদের সঙ্গে কাজ করতে পারবে। তার মতে, এই উদ্যোগ তরুণ বিজ্ঞানীদের আন্তর্জাতিক মানের পদার্থবিজ্ঞান ও গণিত গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া ও মেন্টর তালিকা সম্পর্কে জানতে অফিসিয়াল লিংকে ভিজিট করতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক