ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ইসরায়েলের আগ্রাসন বিশ্বের জন্য হুমকি, অবিলম্বে বন্ধ করা উচিত
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা শুধু ওই অঞ্চল নয়, বরং তুরস্কের জন্যও নিরাপত্তা হুমকি তৈরি করছে। একই সঙ্গে তিনি এই হামলাকে বৈশ্বিক শান্তির জন্যও বিপজ্জনক বলে মন্তব্য করেন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর ওপর ইসরায়েলি সামরিক অভিযানকে তুরস্ক ও সমগ্র বিশ্বের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এরদোয়ান। তিনি বলেন, “ইসরায়েলের এই আগ্রাসন পুরো বিশ্বের জন্য হুমকি এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত।”
ন্যাটো সদস্য তুরস্ক দীর্ঘদিন ধরেই ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে। আঙ্কারা দাবি করছে, আঞ্চলিক স্থিতিশীলতার পথে ইসরায়েলই অন্যতম প্রধান বাধা। পাশাপাশি দেশটি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বন্ধ করেছে এবং আন্তর্জাতিক আদালতে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এরদোয়ানের বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, তুরস্কের নেতার ইসরায়েলকে নৈতিকতার পাঠ দেওয়ার কোনো অবস্থান নেই।
তিনি আরও বলেন, ইসরায়েল ও দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরান এবং তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখবে, যারা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি