ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আয়াতুল্লাহ খামেনির জানাজার সময়সূচি জানাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী মহররম মাসে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। শুক্রবার (১২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মহররম মাসের দ্বিতীয় দশকে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এ সময় জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।
এর আগে মহররম মাসের শুরুতেই তার জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল ইরান কর্তৃপক্ষের। তবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরুতেই তেহরানে নিজের সরকারি বাসভবনে মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন তাঁরই ছেলে আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি। তবে বাবার মৃত্যুর পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই হামলায় তিনিও আহত হয়েছেন।
ইরানি কর্মকর্তারা ইতোমধ্যে প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য বিশাল জানাজা ও শোকযাত্রার পরিকল্পনা ঘোষণা করেছেন। তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ এ মাসের শুরুতে জানিয়েছিলেন, কর্তৃপক্ষ তিন দিনের ‘অনুষ্ঠানের’ পরিকল্পনা করছে। তেহরান, কোয়ম ও মাশহাদে এ কর্মসূচি নির্ধারিত রয়েছে।
ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে প্রয়াত নেতার প্রতি রাষ্ট্র ও জনগণের শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে এই শোকানুষ্ঠানগুলো দেশটির সাম্প্রতিক রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ