ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
দিল্লি বিমানবন্দরের ঘটনায়
ভারতীয় দূতকে তলব করে যে বার্তা দিল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে ঘটনার পর বাংলাদেশ গভীর হতাশা প্রকাশ করেছে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে। এ ঘটনায় কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার পবন কুমার বঢ়েকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে গভীর হতাশা জানানো হয়।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
জানা গেছে, ডা. জাহেদ উর রহমান সোমবার দেশে ফিরে আসেন। এর আগে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষের নিয়মিত নিরাপত্তা যাচাইয়ের সময় তার নাম ওয়াচলিস্টে পাওয়া গেলে তাকে কিছু সময় আটকে রাখা হয়।
কূটনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্ক্রিনিংয়ের সময় নাম শনাক্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয়।
পরে ভারতীয় কর্তৃপক্ষ তাকে সফর চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও তিনি আর যাত্রা অব্যাহত না রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশি সাধারণ পাসপোর্ট ও সার্ক ভিসা ব্যবহার করেই ভারতে গিয়েছিলেন। সরাসরি ফ্লাইট না থাকায় তিনি কলম্বো হয়ে সোমবার দেশে ফেরেন।
ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির (সিএসও) ২৮তম বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি গিয়েছিলেন, যা ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হয়। বৈঠকে সদস্য দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আইওআরএর সিএসও সংস্থাটির দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী স্তর হিসেবে কাজ করে এবং আঞ্চলিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে বিবেচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ