ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ জুন জেনারেল দ্বিবেদীর অবসরের পর একই দিনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। লেফটেন্যান্ট জেনারেল শেঠ পুনের খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি ‘আর্মার্ড কর্পস’-এ কমিশন লাভ করেন।
প্রায় চার দশকের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি কৌশলগত, অপারেশনাল ও প্রাতিষ্ঠানিক নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রূপান্তরে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে প্রস্তুত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু–কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি ফোর্সের কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত