ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোববারই? ট্রাম্পের ঘোষণায় নতুন জল্পনা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি সম্পন্ন হলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, রোববার (১৪ জুন) চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে ট্রাম্পের এই ঘোষণার আগেই চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে এটি রোববার হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে দুই দেশের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে তারা ‘ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি’ নিচ্ছে বলেও জানানো হয়েছে।
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।’
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে যুক্তরাষ্ট্র সেখানে গিয়ে ‘নিউক্লিয়ার ডাস্ট’ সংগ্রহ করবে। পরে সেগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য এই সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ চুক্তিটি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি