ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সাকিবের সাথে খেলতে পিএসএলে যাচ্ছেন মিরাজ
ডুয়া ডেস্ক: দু’দিন আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে প্রথমবারের মতো খেলার প্রস্তাব পান বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের বাইরে থাকায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি থাকায় দ্রুতই সবুজ সংকেত দেন তিনি। চলতি পিএসএলের শেষ পর্বে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মিরাজ। সেই লক্ষ্যে আজ (মঙ্গলবার) রাতেই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি।
পিএসএলের প্লে-অফ পর্বে অংশ নিতে মিরাজ ২২ থেকে ২৫ মে পর্যন্ত বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে মিরাজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’
লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লিখেছে, “মেহেদী হাসান মিরাজ এখন একজন ‘কালান্দার’! বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার পরিবর্তে। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!”
এর আগে, গত শনিবার লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয় সাকিব আল হাসানের। যদিও তার অভিষেকটা ছিল হতাশাজনক—প্রথম বলেই আউট হন গোল্ডেন ডাকে এবং ২ ওভারে দেন ১৮ রান, উইকেট শূন্য থাকেন। তবে তার দল লাহোর ম্যাচটি জিতে নেয় এবং পিএসএলের প্লে-অফে জায়গা করে নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)