ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
এর আগে পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে আগের হারের বদলা নিতে দৃঢ় সংকল্পে মাঠে নামে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগাররা। এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।
আজ রবিবার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো ছিল না। ৪ বলে মাত্র ১ রান করে তানজিদ হাসান তামিম ফিরে যান প্রথম ওভারেই। তিন নম্বরে নামা লিটনও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হন মাত্র ১ রানেই। ফলে স্কোরবোর্ডে মাত্র ৭ রান থাকতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ব্যাট হাতে হাল ধরেন পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়। পাওয়ার প্লেতে টাইগাররা ২ উইকেটে ৩৮ রান সংগ্রহ করে। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে বোল্ড হলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। এরপর ইমন নিজের অর্ধশতক পূর্ণ করেন ৩৪ বলে। তার সঙ্গে ক্রিজে যোগ দেন জাকের আলী। শেষ পর্যন্ত জাকেরের ১০ বলে ১৫ রান ও ইমনের ৩৯ বলে অপরাজিত ৫৬ রানে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা ২টি এবং আব্বাস আফ্রিদি ১টি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের তৃতীয় বলেই ক্যাচ তুলে দেন ফখর জামান। তবে তাসকিন আহমেদ সহজ ক্যাচটি হাতছাড়া করেন। যদিও নিজের পরের ওভারেই সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন তিনি।
শেখ মাহেদী ফেরান হারিসকে, এরপর তানজিম সাকিব ও মোস্তাফিজ একে একে ফিরিয়ে দেন সালমান ও হাসান নাওয়াজকে। ফলে পাওয়ার প্লেতেই ৪১ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
রানআউটে কাটা পড়েন মোহাম্মদ নাওয়াজ। এরপর ভুল বোঝাবুঝিতে রানআউট হন ফখর জামানও (৪৪)। খুশদিল শাহ ও আফ্রিদি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি।
তাসকিন আহমেদ ১৯তম ওভারে তিনটি উইকেট নেন একটি ক্যাচ, একটি রানআউট এবং আরেকটি ক্যাচের মাধ্যমে। পাকিস্তান থামে ১১০ রানে।
সুসংগঠিত বোলিং, তীক্ষ্ণ ফিল্ডিং ও দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে