ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সুখবর
স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলল বাংলাদেশের নারী ক্রিকেটারদের। বাছাইপর্বে ব্যাট হাতে ঝলক দেখানো একাধিক ক্রিকেটার সর্বশেষ আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই এসেছে পরিবর্তন।
ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তার করা ঝকঝকে ফিফটির ওপর ভর করেই ৯ রানের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ৫টি চার ও একটি ছক্কায় ৪৫ বলে ৫২ রান করা সুপ্তা র্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন।
নামিবিয়ার বিপক্ষে ২৫ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলায় বড় উন্নতি হয়েছে দিলারা আক্তারেরও। তিনি ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন যৌথভাবে অবস্থান করছেন ৭০ নম্বরে।
আয়ারল্যান্ডের বিপক্ষে স্বল্প ওভারে ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন সোবানা মোস্তারি। মাত্র ১৬ বলে ৩টি ছক্কা ও ১টি চারে অপরাজিত ৩০ রান করে তিনি র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন।
ভালো ফর্মের ধারাবাহিকতায় উন্নতি হয়েছে স্বর্ণা আক্তারেরও। তিনি ১৭ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৮৩ নম্বরে।
তবে উল্টো চিত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্ষেত্রে। সাম্প্রতিক ম্যাচগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় তিনি চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ২২ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। রাবেয়া খান এক ধাপ এগিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ নম্বরে রয়েছেন। ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা দুজনেই ছয় ধাপ করে এগিয়ে যথাক্রমে ৩০ ও ৫৪ নম্বরে উঠেছেন। তবে নাহিদা আক্তার ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৬ নম্বরে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)