ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান, অভিযোগ ভারতের
স্পোর্টস ডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি এবং ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতা এবার ভারত ও পাকিস্তানের মধ্যকার নতুন এক কূটনৈতিক ও ক্রীড়া যুদ্ধে রূপ নিয়েছে। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা সরাসরি অভিযোগ করেছেন যে, বাংলাদেশকে ‘ভুল পথে’ চালিত করতে এবং ভারতকে বয়কট করতে উসকানি দিচ্ছে পাকিস্তান।
সোমবার (২৬ জানুয়ারি) ভারতের সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে রাজিব শুক্লা বলেন, "বাংলাদেশকে উসকানি দিতে পাকিস্তান বড় ভূমিকা রাখছে। তারা বাংলাদেশকে বুঝিয়ে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। পাকিস্তানের এমন আচরণ করা উচিত নয়।"
এর আগে, নিরাপত্তা অজুহাতে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি তাদের শ্রীলঙ্কায় খেলার দাবি নাকচ করে দিলে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে ছিটকে যায় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে ‘দ্বিমুখী আচরণের’ অভিযোগ আনেন। তিনি বলেন, আইসিসি ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে।
পিসিবি প্রধান মহসিন নাকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এই সংকট নিয়ে দীর্ঘ বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানান, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ‘শুক্র অথবা সোমবার’ জানানো হবে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি—উভয়ই নিজ নিজ দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় এই বিতর্ক এখন নিছক খেলার মাঠ ছাড়িয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা এখন দক্ষিণ এশিয়ার তিন ক্রিকেট পরাশক্তির সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি