ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
আজ নেপালকে রুখলেই শিরোপা বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ‘অঘোষিত ফাইনালে’ মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও শক্তিশালী নেপাল। ম্যাচটি ঘুরছে শিরোপার ভাগ্য ঘিরে যেখানে বাংলাদেশকে শুধু একটি ড্রই চ্যাম্পিয়ন বানাতে যথেষ্ট আর নেপালের চাই জয়ই।
রোমাঞ্চকর এই লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামা বাংলাদেশের লক্ষ্য একটাই ট্রফি ধরে রাখা। আফঈদা খন্দকারদের নেতৃত্বে দুর্দান্ত খেলছে লাল-সবুজের দল। তবে একমাত্র কঠিন লড়াইটা হয়েছিল নেপালের বিপক্ষেই যেখানে শেষ মুহূর্তে গোল করে ৩-২ ব্যবধানে জিততে হয়েছিল।
চার দলের এই আসরে ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলছে। এ পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। অপরদিকে এক ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেপাল।
গোল পার্থক্যে এগিয়ে হিমালয়কন্যারা।তাদের গোল ব্যবধান +২৬ আর বাংলাদেশের +২০। ফলে পয়েন্টে সমতা হলে গোল ব্যবধানে এগিয়ে থেকেই শিরোপা ছিনিয়ে নিতে পারে নেপাল।
বাংলাদেশের জন্য সতর্কতার মূল কারণ নেপালের দুই তারকা ফরোয়ার্ড পূর্ণিমা রাই ও মিনা দেউবা। এর মধ্যে পূর্ণিমা দুই হ্যাটট্রিকসহ করেছেন ১০ গোল, রয়েছেন গোলদাতাদের শীর্ষে।
আজ হার এড়ালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে নেপালকে ঠেকাতে হলে খেলতে হবে সেরা ম্যাচটিই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে