ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ আজকের ম্যাচে জয় পেলে নিশ্চিত করবে সিরিজ জয়। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে যায় এবং পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাংলাদেশের একাদশে দেখা গেছে দুটি পরিবর্তন। ওপেনার তানজিদের জায়গায় দলে ফিরেছেন নাঈম শেখ, আর পেসার তাসকিনের স্থানে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
ব্যাটিং লাইনআপে রয়েছেন পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন, আর পেস বোলিং সামলাচ্ছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তানের একাদশ:
সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নবী, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
টি-টোয়েন্টি ইতিহাসে এ পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে ১৯ বার জয় পেয়েছে পাকিস্তান, আর মাত্র ৪ বার জয় এসেছে বাংলাদেশের। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে টাইগাররা দেখিয়েছে বড় প্রতিশ্রুতি বিশেষ করে ঘরের মাঠে।
প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১০ রানে আটকে রেখে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলেই বাংলাদেশ টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে।
পাকিস্তান অবশ্য ঘুরে দাঁড়াতে মরিয়া, বিশেষ করে অভিজ্ঞ ফখর জামান ও মোহাম্মদ হারিসকে আজ ব্যাটিং অর্ডারে বড় দায়িত্ব নিতে হবে। অন্যদিকে বাংলাদেশের চোখ থাকবে বোলারদের ধারাবাহিকতায় এবং টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি
- বিশ্বকাপে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? যা বলছে ফিফা
- যে কারণে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারল আর্জেন্টিনা
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল