ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
মোস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপে বড় আর্থিক ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: আইপিএলে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ বাদ দেওয়ার ঘটনায় শুধু খেলোয়াড় নয়, পুরো আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়, যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা।
এই ঘটনার জেরে শুরুতে পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। পরে তারা অবস্থান কিছুটা বদলে জানায়, পুরো টুর্নামেন্ট নয়, কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে। বিশ্লেষকদের মতে, এই একাধিক সিদ্ধান্তের ফলে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।
কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিলেও পরে রাজনৈতিক চাপের কারণে তাকে ছেড়ে দেয়। এতে মোস্তাফিজের চুক্তির পুরো অর্থ কার্যত লোকসানে পরিণত হয়। তবে বাংলাদেশ ও পাকিস্তানের বয়কট সিদ্ধান্তের ফলে যে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে, তা মোস্তাফিজের ওই অঙ্কের তুলনায় বহু গুণ বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসির সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি তৈরি হয়েছে। এই ম্যাচের মোট বাজারমূল্যের নির্দিষ্ট হিসাব না থাকলেও সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট ও অন্যান্য বাণিজ্যিক আয়ের ভিত্তিতে রক্ষণশীল হিসেবেও এর মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটির বেশি।
ভারতীয় গণমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপন সময় বিক্রি হয় ২৫ থেকে ৪০ লাখ ভারতীয় রুপিতে। এই ম্যাচ বাতিল হলে সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানগুলোর আয়ে বড় ধাক্কা লাগবে। ধারণা করা হয়, শুধু একটি ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই প্রায় ৩০০ কোটি রুপি বিজ্ঞাপন আয় হতে পারে, যা ম্যাচ না হলে পুরোপুরি হাতছাড়া হবে।
বিশ্বকাপের সম্প্রচার স্বত্বাধিকারী জিওস্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরতের দাবি তুলেছে। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে সেই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আইসিসির অভ্যন্তরীণ হিসাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের গড় মূল্য প্রায় ১৩৮.৭ কোটি রুপি।
অন্যদিকে, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় নিজেরাও বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৩০ কোটি ২১ লাখ টাকার সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা