ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
সারাদেশে একযোগে ১৩৭টি নতুন ক্রিকেট উইকেট নির্মাণের পরিকল্পনা
স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ এবং ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে বড় ধরনের কর্মযজ্ঞ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে একযোগে ১৩৭টি নতুন ক্রিকেট উইকেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উপকরণ ব্যবহার করে এই উইকেটগুলো তৈরি করা হবে যাতে ক্রিকেটাররা সারা বছর অনুশীলনের সুযোগ পায়।
এই প্রকল্পের অধীনে দেশের ৮টি গুরুত্বপূর্ণ ভেন্যুকে বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। ভেন্যুগুলো হলো— খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল এবং বিকেএসপি। এসব ভেন্যুতে আন্তর্জাতিক মানের উইকেট ও উন্নত অনুশীলন সুবিধা নিশ্চিত করা হবে।
খালেদ মাসুদ পাইলট বলেন, "আমি সব কিউরেটরদের সাথে আলাপ করেছি। তারা নিজ নিজ জায়গা থেকে কাজগুলো করবেন এবং আমরা বিসিবি থেকে কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সব সাপোর্ট দেবো। একেকটি জায়গায় ৮ থেকে ১২টি উইকেট বানাতে মাত্র ৮-১০ দিন সময় লাগবে। আমরা সবাইকে নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছি।"
বিসিবি মনে করছে, এই ১৩৭টি উইকেট নির্মাণ সম্পন্ন হলে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে উইকেটের দীর্ঘদিনের সংকট দূর হবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চল থেকেও মানসম্পন্ন ক্রিকেটার উঠে আসার পথ সুগম হবে এবং জাতীয় দলের জন্য একটি শক্তিশালী পাইপলাইন তৈরি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে