ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
আইডি কার্ড দেখালেই গ্যালারিতে ফ্রি এন্ট্রি: বিসিবির ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিসিবির বিশেষ টি-টোয়েন্টি টুর্নামেন্ট গ্যালারিতে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আকর্ষণীয় ঘোষণা দিয়েছে।
বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টের সবগুলো ম্যাচ শিক্ষার্থীরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘ক্লাব হাউজ’ গ্যালারিতে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিহিত থাকতে হবে অথবা সাথে বৈধ আইডি কার্ড রাখতে হবে।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারত বিশ্বকাপে অংশ না নেওয়ায় জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি দল একে অপরের মুখোমুখি হবে। এরপর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। প্রতিটি ম্যাচই ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
একনজরে ৩ দলের অধিনায়ক ও স্কোয়াড:
টুর্নামেন্টে লড়বে তিনটি শক্তিশালী দল। ‘ধূমকেতু একাদশ’-এর নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস, ‘দুর্বার একাদশ’-এর অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং ‘দুরন্ত একাদশ’-এর দায়িত্ব সামলাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। মুস্তাফিজ, তাসকিন, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজসহ জাতীয় দলের প্রায় সব তারকা ক্রিকেটারই এই তিন দলে বিভক্ত হয়ে মাঠে নামবেন।
বিসিবি আশা করছে, শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করে দেওয়ায় গ্যালারিতে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি বাড়বে এবং ঘরোয়া ক্রিকেটে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার