ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
জাহানারার অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা, বিসিবিকে প্রশ্ন হাইকোর্টের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচিত যৌন হয়রানির অভিযোগ নিয়ে অবশেষে তদন্তের একটি আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন হয়েছে। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে।
সোমবার তদন্ত কমিটি বিসিবির কাছে ওই প্রতিবেদন হস্তান্তর করে। জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের একজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বিষয়টি নিয়ে সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করে বিসিবি।
প্রতিবেদন জমা দেওয়ার ঠিক আগের দিনই এই ইস্যুতে বড় ধরনের আইনি অগ্রগতি ঘটে। জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির দীর্ঘ নীরবতা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।
বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ রুল দেন। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতেও বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত আরও জানতে চেয়েছেন, জাহানারা আলমের অভিযোগের বিষয়ে বিসিবি এ পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
এ বিষয়ে বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কমিটির কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। তবে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করে যথাযথভাবে প্রতিবেদন জমা দিয়েছে। এখন এটি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।
ওই পরিচালক আরও জানান, তদন্ত প্রতিবেদনের বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা আলম।
অভিযোগ সামনে আসার পর বিসিবি তদন্ত কমিটি গঠন করে। দুই দফা সময় বাড়ানোর পর গত ২১ ডিসেম্বর বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে সেদিন বিসিবির কার্যালয় বন্ধ থাকায় সোমবার প্রতিবেদন জমা দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা