ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিটন-সাইফের দাপটে উদ্বোধনী ম্যাচেই ধূমকেতুর জয়
স্পোর্টস ডেস্ক: বিসিবির বিশেষ টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ। অধিনায়ক লিটন ও সাইফ হাসানের দুর্দান্ত জোড়া ফিফটিতে দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়েছে তারা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুরন্ত একাদশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ধূমকেতু পেরিয়ে যায় ২৩ বল হাতে রেখেই।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ধূমকেতুকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। মাত্র ৮ বলে ১৭ রান করে তানজিদ বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে হাল ধরেন লিটন ও সাইফ। এই জুটি প্রতিপক্ষের বোলারদের শাসন করে ৭৬ রান যোগ করেন। সাইফ হাসান ৩০ বলে ৫০ রান করে আউট হলেও অধিনায়ক লিটন দাস এক প্রান্ত ধরে রেখে দলের জয় নিশ্চিত করেন। তিনি শেষ পর্যন্ত ৬৫ রানে অপরাজিত থাকেন। মাঝপথে পারভেজ ইমন (৫) ও তাওহীদ হৃদয় (২) দ্রুত বিদায় নিলেও ধূমকেতুর জয় পেতে কোনো বেগ পেতে হয়নি।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৪৩ রানে অলআউট হয়ে যায় দুরন্ত একাদশ। দলটির পক্ষে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া জিসান আলম ১৫ (৬ বল), আজিজুল হাকিম তামিম ১৬ এবং অধিনায়ক আকবর আলী ১৮ রান (১০ বল) করেন। ধূমকেতুর বোলারদের তোপের মুখে শেষ দিকে মাহিদুল অঙ্কন (৫) ও জাওয়াদ আবরাররা (১০) বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হন।
ধূমকেতু একাদশের পক্ষে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচায় তিনি একাই শিকার করেন ৩টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে শরিফুল ইসলাম নেন ২ উইকেট। রিশাদের নিয়ন্ত্রিত বোলিং আর লিটন-সাইফের বিধ্বংসী ব্যাটিংয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল ধূমকেতু একাদশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?