ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
স্পোর্টস ডেস্ক: সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আজ বুধবার নেপালকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখল পিটার বাটলারের শিষ্যরা। আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলার সুযোগ পাবে। তিন ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আজ নেপালকে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিল কেন তারা এই টুর্নামেন্টের অন্যতম দাবিদার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। মাত্র ৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। মামনি চাকমার কর্ণার নেপালি গোলরক্ষক ঠিকমতো গ্রিপে নিতে না পারলে বক্সের ওপর থেকে প্রতিমা মুন্ডা প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় হিসেবে নামা আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আলপি। এরপর বাংলাদেশ আরও একটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। ম্যাচের শেষ দিকে নেপাল ১০ জনের দলে পরিণত হয়। আলপি শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে হ্যাটট্রিকের সুযোগ পেলেও গোলরক্ষকের দারুণ সেভে তা আর হয়ে ওঠেনি।
পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশের মেয়েরা। ৩ ম্যাচে তারা গোল করেছে মোট ১৮টি। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২-০ গোলে হারানোর স্মৃতি থাকায় ফাইনালের আগে মানসিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ অ-১৯ দল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)