ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের দলে ফেরা নিয়ে যা জানালেন কোচ সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দেশের খ্যাতিমান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সাকিবের মতো ক্রিকেটারকে যে কেউ দলে পেতে চাইবে।
সাকিবকে দলে ফেরানো এবং টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে সালাউদ্দিন বলেন, "এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। যদি কেউ বলে আমি সাকিবকে চাই না, তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলে ব্যালেন্স চলে আসে। তার মাধ্যমে একই সাথে একজন ব্যাটার ও একজন বোলার পাওয়া যায়। সাকিব যদি ফিট থাকে, তবে তাকে যে কেউ চাইবে—এটি প্রশ্ন করার মতো কোনো বিষয়ই না।"
বিসিবির নতুন টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’-এ প্রবর্তিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, "এটি আগে অনেক দেশই প্রয়োগ করেছে। আমরাও করে দেখতে চাই, এটি অনেক সময় কার্যকর হতে পারে। এতে ১২ জন খেলোয়াড় সক্রিয় থাকবে। নিয়মটি খারাপ না, তবে এতে কাজের চাপ বাড়বে। দিনশেষে মাঠের সিদ্ধান্ত অধিনায়কই নেবেন, আমাদের (কোচদের) তখন বাইরে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না।"
টুর্নামেন্টের দল গঠন প্রসঙ্গে তিনি জানান, বিশ্বকাপের প্রস্তুতির সময় যে খেলোয়াড়রা একসাথে ছিলেন, তাদের নিয়েই মূলত স্কোয়াড সাজানো হয়েছে। এখানে ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ ছিল না। তিনি আশা প্রকাশ করেন, খেলোয়াড়রা ফলাফল যাই হোক না কেন, নিজেদের সেরাটা উজাড় করে দেবেন এবং এখান থেকে নতুন কিছু শিখবেন।
তিন দলের এই আসর নিয়ে সালাউদ্দিন আরও বলেন, "মাঠে নামলে সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করে। এখানে দেশের শীর্ষ ৪৫ জন খেলোয়াড় খেলছে। ফলে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা বা হেলদি কম্পিটিশন হবে। এখানে যেমন অভিজ্ঞরা আছেন, তেমনি তরুণরাও আছেন। যারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে খেলবে তাদের জন্য এটি বড় সুযোগ, নতুবা ক্যারিয়ারে অবনতিও হতে পারে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে