ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাকেরের ফিফটিতেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে জাকের আলীর লড়াকু হাফ-সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৫ রানের মাথায় ফাহিম আশরাফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার নাঈম শেখ (৩)। এরপর লিটন দাস ও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও দ্রুত ফিরে গেলে মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইমন ১৪ বলে ১৩ রান করে আউট হন।
চরম চাপের মুখে দলের হাল ধরেন জাকের আলী ও শেখ মেহেদী। এই দুজন পঞ্চম উইকেট জুটিতে ৫৩ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দলীয় ৮১ রানের মাথায় মেহেদী ব্যক্তিগত ৩৩ রানে আউট হলেও অন্য প্রান্ত আগলে রাখেন জাকের। তিনি একাই লড়াই করে দলকে একটি সম্মানজনক স্কোরের পথে নিয়ে যান।
শেষ পর্যন্ত জাকের আলীর ৪৮ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশ ১৩৩ রানের পুঁজি পায়। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে মেহেদীর ব্যাট থেকে। এছাড়া রিশাদ হোসেন ৮ রান করেন।
পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন সালমান মির্জা, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়েল। তারা প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। মোহাম্মদ নওয়াজ নেন একটি উইকেট।সিরিজে সমতা ফেরাতে হলে পাকিস্তানকে ১২০ বলে ১৩৪ রান করতে হবে, আর বাংলাদেশকে জিততে হলে পাকিস্তানকে ১৩৩ রানের নিচেই আটকে রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)