ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ক্ষমতায় গেলে সাকিবকে খেলার অনুমতি দেবেন বিএনপি মহাসচিব!
বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে আজ রবিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাচ শুরুর আগেই তিনি স্টেডিয়ামে আসেন এবং পুরো খেলা উপভোগ করেন।
খেলা শেষে স্টেডিয়াম ত্যাগ করার আগে মির্জা ফখরুল কথা বলেন সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে। সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়- বিএনপি যদি সরকারে আসে, তাহলে সাকিব আল হাসানকে কি আবারও জাতীয় দলে খেলতে দেখা যাবে কি না?
জবাবে বিএনপি মহাসচিব বলেন, "সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।"
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়, টেলিভিশনের পর্দায় দেখা ক্রিকেটারদের মধ্যে তাঁর প্রিয় খেলোয়াড় কে? উত্তরে তিনি বলেন, ‘আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের