ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রস্তুতি
ডুয়া ডেস্ক: এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
আজ সোমবার (১৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দলটির অভ্যন্তরীণ সূত্রের তথ্য উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছে জিও টিভি।
২০২২ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর শীর্ষ নেতা শেহবাজ শরিফ। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ক্ষমতা হারান ইমরান খান। বর্তমানে তিনি শতাধিক মামলায় অভিযুক্ত হয়ে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি।
তবে কারাগারে থাকলেও দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। আদালতের অনুমতি অনুযায়ী, তার এ যোগাযোগ বৈধভাবে পরিচালিত হচ্ছে।
পিটিআই সূত্রে জানা গেছে, ‘সম্প্রতি আদিয়ালা কারাগারে নিজের আইনজীবী টিম, পিটিআইয়ের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ও নিজের বোনদের সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। সে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।’
সম্প্রতি খাইবার পাখতুনখোয়া-ভিত্তিক রাজনৈতিক দল মিল্লি আওয়ামি পার্টির শীর্ষ নেতা মাহমুদ খান আচাকজাই পাকিস্তানের পার্লামেন্টের স্পিকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
পিটিআইসূত্রে জানা গেছে, ‘আদিয়ালা কারাগারের বৈঠকে এ বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন ইমরান খান। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন— পিএমএলএনের সঙ্গে জোটে নেই, অর্থাৎ বর্তমান সরকারের প্রতি বিরোধীভাবাপন্ন সব রাজনৈতিক দলের সঙ্গে যেন তারা যোগাযোগ ও ঐক্য স্থাপনের চেষ্টা করেন।’
তিনি আরও বলেছেন, “বর্তমান সরকারকে অবশ্যই সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে লাখতে হবে, পার্লামেন্টের ভেতরে ও বাইরে।”
এ বিষয়ে নিশ্চিত তথ্য জানতে জিও নিউজ যোগাযোগ করেছিল পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারের সঙ্গে। তিনি বলেছেন, “অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারটি আমাদের বিবেচনাধীনে রয়েছে। এখন যেহেতু ভারত-পাকিস্তান উত্তেজনা চলছে, তাই আমরা আপাতত চুপ আছি। কারণ এখন যদি আমরা এ ইস্যু নিয়ে সামনে এগোই, তাহলে জনমনে এমন ধারণা আসতে পারে যে আমরা পরিস্থিতির সুযোগ নিচ্ছি।”
সূত্র : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর