ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ডে বাজপাখির ত্রাস, ভয়ে ঘরে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা
ইংল্যান্ডের এসেক্সের হ্যাভারিং-অ্যাট-বাওয়ার গ্রামে গত কয়েক সপ্তাহ ধরে একটি বাজপাখির আক্রমণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাজপাখিটি, যা স্কুলের শিশুদের কাছে 'ব্রেন্ডা' নামে পরিচিত, ইস্টারের ছুটির পর থেকেই গ্রামবাসীদের ওপর বারবার হানা দিচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় একটি প্রাইমারি স্কুল, যেখানে ইতিমধ্যে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ জুন) যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, পাখিটি সুরক্ষিত প্রজাতির হওয়ায় আইন অনুযায়ী এটির বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাদের শুধু ঘরের মধ্যেই রাখা হচ্ছে বলে হ্যাভারিংয়ের ডেম টিপিং প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
৩৭ বছর বয়সী স্থানীয় বাসিন্দা নিকি ডিক্স তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "গত মার্চে পার্কে হাঁটার সময় আচমকা পাখিটি আমার মাথায় আক্রমণ করে। মাথায় আঁচড়ের দাগও পড়ে। এরপর থেকে আমি ব্যাগ মাথার ওপর রেখে হাঁটি!"
লুইস হুইটল নামে এক অভিভাবক পুরো ব্যাপারটিকে "অবিশ্বাস্য" বললেও এটি শিশুদের জন্য "দারুণ শিক্ষণীয়" বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,ওরা এখন বাজপাখি সম্পর্কে অনেক কিছু শিখেছে। স্কুল কর্তৃপক্ষও খুব যত্নসহকারে বিকল্প ব্যবস্থা করছে।
তবে তিনি হতাশা প্রকাশ করে আরও বলেন, দুঃখজনকভাবে মনে হচ্ছে, এখানে পাখির অধিকার যেন শিশুর চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আশা করছি, পাখিটি উড়ে চলে যাবে, যাতে সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
স্কুলের হেডমাস্টার মিস ম্যাকার্থি জানিয়েছেন, বাচ্চারা ব্রেন্ডাকে এতটাই ভালোবেসেছে যে ওরা পোস্টার বানিয়ে এটি রক্ষা করার আহ্বান জানাচ্ছে। ওরা গল্প, প্রতিবেদন, এমনকি পত্রিকার প্রতিবেদনও লিখছে, চিত্রাঙ্কন করছে।
উদ্ভূত পরিস্থিতিতে মাঠে যাওয়া বন্ধ থাকায় স্কুলে ঘরে থাকার নানা আকর্ষণীয় কর্মসূচি যেমন—বোর্ড গেম, কাপ স্ট্যাকিং ও ধাঁধা প্রতিযোগিতা শুরু হয়েছে।
হ্যাভারিং কাউন্সিল জানিয়েছে, পাখিটি হয়তো নিজের বাসা বা ছানাদের রক্ষা করছে। রেসকিউ সংস্থা আরএসপিসিএ'র পরামর্শে তারা শুধু সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছে।
এরকমই একটি অনুরূপ ঘটনা ঘটেছিল সম্প্রতি হ্যার্টফোর্ডশায়ারের ফ্ল্যামস্টেড গ্রামে। গত মার্চ মাসে সেখানে একটি ‘হ্যারিস হক’ নামের শিকারি পাখি অন্তত ২০ জনকে আক্রমণ করেছিল।
স্থানীয় এক বাসিন্দা জানান, “হঠাৎ পেছন থেকে একটা ধাক্কা খাই, মাথা কেটে রক্ত পড়তে থাকে। পরে দেখি একটা পাখি উড়ে যাচ্ছে।”
পরবর্তীতে এপ্রিল মাসে এক অভিজ্ঞ ফ্যালকনারের সহায়তায় ওই হক পাখিটিকে ধরা সম্ভব হয়। ফ্যালকনার জানান, পাখিটির আচরণে হরমোনজনিত অস্থিরতা দেখা দিয়েছিল, যেটি সাধারণত তাদের প্রজনন মৌসুমে হয়ে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা