ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জলবিদ্যুৎ বাণিজ্যে কাজ করতে চায় ভুটান-বাংলাদেশ
ঢাকায় নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, "দুই দেশের মধ্যে যদিও বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, তবুও আরও সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যে। এর ওপর উভয় দেশ পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে পারে।"
সৌজন্য সাক্ষাৎকালে দুদেশের মধ্যে বাণিজ্য-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক আহ্বানের গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।
দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তা পুনর্ব্যক্ত করে ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও রাষ্ট্রদূত ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টাকে বিস্তারিতভাবে অবহিত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)